সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বন্যার্তদের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ বিএনপির

ইমরান হোসেন, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে পানিবন্দি বন্যার্তদের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা হাজী তোফায়েল আহাম্মেদ এর উদ্যোগে পশ্চিম লতিফপুর গ্রামের আলহাজ্ব ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে ওষুধ বিতরন করা হয়। এরআগে বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ মুন্সি, চন্দ্রগঞ্জ পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. মাকছুদুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রায়হান, সুলতান ফারুক, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সাইফ উদ্দিন জাবেদ।

জেলা ছাত্রদলের সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াকু্ব মুন্না রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ম আহবায়ক টিপু, রাসেল, আরমানসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জানা যায়, লক্ষ্মীপুরের বানভাসি মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার নির্দেশেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণসহ নানান কার্যক্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা হাজী তোফায়েল আহমেদের উদ্যোগে বানভাসি মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

ওষুধ বিতরণ অনুষ্ঠানে বক্তারা সচেতনতামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। এসময় পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তাই সকলকে সতর্ক থাকতে হবে। পানি ফুটিয়ে খেতে হবে। শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930