সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ বাজুসের

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে অসহায় ৩৮ পরিবারের মাঝে ৩৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার চন্দ্রগঞ্জস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে সুবিধাভোগীদের এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে লক্ষ্মীপুর জেলা বাজুসের সার্বিক তত্বাবধানে ঢেউটিন বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের আগে চন্দ্রগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী সার্বজনীন রক্ষাকালী মন্দিরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি শ্রী সমীর কর্মকারের সভাপতিত্বে ও জেলা বাজুসের সাধারণ সম্পাদক শ্রী পরেশ কর্মকারের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজুস চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও চট্টগ্রাম জেলা বাজুসের সাধারণ সম্পাদক শ্রী প্রনব সাহা ও সহ-সভাপতি শ্রী সুজিত কুমার ধর, অর্থ সম্পাদক শ্রী শম্ভু ধর,কার্যনির্বাহী সদস্য শান্তুন বনিক, মিন্টু চন্দ্র সরকার, অলক চন্দ্র পোদ্দার ও ফেনী জেলা বাজুসের সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক বাচ্চু, নোয়াখালী জেলা বাজুসের আহ্বায়ক শ্রী সমীর চন্দ্র কর্মকার, অর্থ সম্পাদক শ্রী চন্দন কুমার দে, কার্যনির্বাহী সদস্য মোঃ ইকবাল হোসেন, রিপন কর্মকার, সুরেশ দেবনাথ, তারেক হাছান রনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী মেসার্স রাজ জুয়েলার্সের মালিক শ্রী কৃষ্ণধন দেবনাথ, লক্ষ্মীপুর জেলা বাজুসের সিনিয়র সহ সভাপতি শ্রী খোকন চন্দ্র দেবনাথ, সহ সভাপতি শ্রী সহদেব কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গনেশ কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার কুরী, যুগ্ম সম্পাদক শ্রী ভাষান কর্মকার, অর্থ সম্পাদক শ্রী সুভাষ কর্মকার,জেলা কার্যনির্বাহী সদস্য শ্রী জয়দেব নাথ, শ্রী উজ্জ্বল কুরী, শ্রী প্রনব কুরী, মোঃ হারুন অর রশিদ, শ্রী সমীর কর্মকার (পোদ্দার বাজার) শ্রী সঞ্জীব কর্মকার প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930