সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : টসে জিতে উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

অনেকটা নীরবেই মরুর দেশে পর্দা উঠল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপ। দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সেই সৌভাগ্য জ্যোতিরা হারিয়েছেন রাজনৈতিক পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির কারণে। যে কারণে টুর্নামেন্টের আয়োজক হলেও খেলতে হচ্ছে পরের মাঠে। এর মধ্য দিয়ে এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসল নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

এখন পর্যন্ত পাঁচটি আসরে খেললেও, বাংলাদেশের জয় কেবল এক ম্যাচে। যা নিজেদের প্রথম আসর ২০১৪ সালে, ঘরের মাঠে। এরপর আরও চার আসরে অংশ নিলেও বাংলাদেশ জয়ের স্বাদ পায়নি। এবার সেই জয়খরা কাটাতে চায় টাইগ্রেসরা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ একাদশে চমক তাজ নেহার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া টপ অর্ডার এই ব্যাটারের অভিষেক হচ্ছে আজ। বিশেষ মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। প্রথম বাংলাদেশি হিসেবে, নারীদের ক্রিকেটে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামছেন তিনি। মাইলফলকের ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার।

বাংলাদেশ একাদশ :

সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ :

সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930