সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার  (০৫ অক্টোবর) সন্ধ্যায় এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন।

শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরই জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এক এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ইরান আমাদের অঞ্চল এবং আমাদের শহরগুলোতে দুবার ইতিহাসে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দায়িত্ব এবং অধিকার রয়েছে আত্মরক্ষা করার এবং এই হামলার জবাব দেওয়ার এবং আমরা তা করব।

এ সময় গাজায় গণহত্যায় ব্যবহৃত ইসরায়েলে অস্ত্র পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও সমালোচনা করেছেন নেতানিয়াহু।

এছাড়া প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং অন্যান্য পশ্চিমা নেতারাও ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু এই চাপকে ‍‍`অসম্মানজনক‍‍` বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই এ যুদ্ধে জয়ী হবে।

প্রসঙ্গত, ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত ৩০ তারিখ থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী।

এ অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যে, ১ অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেদিন সন্ধ্যার পর থেকে ২ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930