সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

স্পোর্টস ডেস্ক :

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার জয়লা আলাদি বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জয়লা আলাদি গ্রামের মাওলা বক্সের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) ও খানপুর ইউনিয়নের আবু তালেবের ছেলে মোরসালিন (১৬)। তারা দুইজন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল, আকতারের ছেলে মেরাজুল, নুরুল ইসলামের ছেলে রানা, জহুরুলের ছেলে রুস্তম, সাত্তারের ছেলে সিহাব, রাকিব ও কামরুল।

এলাকাবাসী জানান, জয়লা আলদী গ্রামে বাঙালি নদী থেকে ড্রেজার দিয়ে তুলে রাখা বিশাল এলাকা জুড়ে বালু-মাটির স্তুপের ওপর দুপুরে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় আকাশে কালো মেঘ দেখা যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এসময় বজ্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মোরছালিন নামের একজন কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জিয়ারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই বন্ধু নিহত হয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930