সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কাশ্মিরে ৩ ভারতীয় সৈন্য দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বান্দিপোরা জেলায় ভারতীয় সৈন্যদের বহনকারী একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর আড়াইটার দিকে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে গভীর খাদে পড়ে গেছে। এই ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। সৈন্যদের উদ্ধারে সহায়তা করায় আমরা নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।’’

এর আগে, গত মাসে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায়। ওই সময় রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় সৈন্যদের বহনকারী গাড়ি। এতে অন্তত পাঁচ ভারতীয় সেনা নিহত ও অন্য পাঁচজন আহত হন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সূত্র : এনডিটিভি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31