মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে : জয়নুল আবদিন ফারুক

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরও করবে।কিন্তু এখন মনে হচ্ছে, বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুথানকে যদি সমুন্নত রাখতে চান, তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।দেশে ইতোমধ্যে মঈন-ফখরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে।এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে।জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র রুখতে দরকার ১৯৯১ সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা, দিনের ভোট দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা।মঈন-ফখরুদ্দিনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনো দিন মেনে নিবে না।ষড়যন্ত্র করার আগে তা রুখে দেওয়ার শক্তি তারেক রহমানের রয়েছে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬টি বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল।ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্থানের কাছে নতজানু হয়েছিল।আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির ওপর নেমে আসতো মামলা।সেসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘৫০ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি। বর্তমানে প্রয়োজন, রোজার আগেই সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা।যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ, মুড়ি, কাঁচামরিচ কিনতে না পারি- তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কী লাভ হলো?’

সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সদস্য দেবাশীষ রায় মধু, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১