সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। বিদায়ী কমিটির সভাপতি মো. আলী হোসেন ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম নবনির্বাচিত সভাপতি মো. আবদুন নুর ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় নবনির্বাচিত কার্যকরী কমিটি ও ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডাঃ আবদুল কাদের বাহার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামছুল আলম।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাহ, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়রুল করিম মানিক, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, ডাঃ সহিদ উল্যাহ স্বপন, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা এনামুল হক রতন, আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, সাবেক ছাত্রনেতা মনির হোসেন, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক, চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স সমিতির সভাপতি জয়দেব নাথ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খাঁন, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা রিয়াজ রহমান, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন রিপন, রাশেদ খানসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ১ম দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । এতে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই ৩টি পদে সমানসংখ্যক ভোট হওয়ায় পুনরায় ১৭ জানুয়ারী তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

পুনঃনির্বাচনে সভাপতি পদে মো. আবদুন নূর, সহ -সভাপতি মো. আবদুল আজিম ও সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হন।

কমিটির নির্বাচিত অন্যান্য হলেন- সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ফাহিম ও মো. ইসমত দ্দোহা নির্বাচিত হয়েছেন ।।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31