সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

লক্ষ্মীপুরে জয় বাংলা স্লোগান নিয়ে আদালত চত্ত্বরে হট্টগোল, যুবক আটক

আকাশবার্তা ডেস্ক :
আওয়ামীলীগের জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত চত্ত্বরে হট্টগোল সৃষ্টি হয়েছে। এসময় আওয়ামী লীগের লিপলেট বিতরণকালে আদালত চত্ত্বর থেকে পরান চৌধুরী নামে এক যুবককে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা আটক করে পুলিশে সোপর্দ করে।
রবিবার (0২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওই সময়ে শুনানী শেষে আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে প্রিজনভ্যানে কারাগারে নেয়া হচ্ছিল। আটককৃত যুবক শহরের বাসিন্দা ও যুবলীগের কর্মী এবং গত ৪ আগষ্ট ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের জামিন শুনানীর তারিখ ছিল রবিবার।
এসব মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমসহ গ্রেপ্তার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠাচ্ছিলেন পুলিশ। এসময় জয় বাংলা স্লোগান দেয় পরান নামের এক যুবক। এতে আদালত প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবিরা বিক্ষোভ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জয় বাংলা স্লোগান দিলেই প্রতিহত করাসহ পুলিশে সোপর্দের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি  আ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, মহসিন কবির মুরাদ, মাহীর আসহাব প্রমুখ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে পরান নামে একজনকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ৪ আগস্টের ঘটনায় জড়িত আছে কিনা তাও তদন্ত করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031