সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ২৮ বছর পর জামায়াতের গণজমায়েত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ জমায়েত হতে যাচ্ছে। এ সভাকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তার আগমনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। আগামীকাল ২২ ফেব্রুয়ারী লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দলের প্রস্তুতির কথা জানান জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
তারা জানান, কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। কেন্দ্রীয় আমীর ছাড়াও এ গণজমায়েতে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমীর শাহাজান চৌধুরী, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম।

শহরে ঘুরে দেখা যায়, জেলা জুড়ে শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন বাজার ও রাস্তাঘাট। জেলার সর্বত্র চলছে মাইকিং। চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা সম্বলিত ইসলামী সংগীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে দলটির সর্বোচ্চ নেতার আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930