সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

অমর্ত্য সেনের বক্তব্যে জামায়াতের আমীরের কড়া জবাব

আকাশবার্তা ডেস্ক :

ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাংলাদেশকে সহনশীলতার বিষয়ে মন্তব্যের পর, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান তার সমালোচনা করে কড়া জবাব দিয়েছেন।

সোমবার তার ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বলেন, “অমর্ত্য সেন বাংলাদেশে অনাকাঙ্ক্ষিতভাবে নাক গলানোর চেষ্টা করেছেন। তিনি যে দেশে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখতে বলি।”

জামায়াত আমীর আরও বলেন, “বাংলাদেশে ১৫ বছর ধরে সেক্যুলারিজমের নামে ভণ্ডামি দেখা গেছে এবং অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলছেন, যা নিন্দনীয়।”

তিনি অভিযোগ করেন যে, অমর্ত্য সেনের ভাষ্য “সংখ্যালঘুদের নির্যাতনকারী” আওয়ামী লীগের নাম উল্লেখ করা উচিত, কিন্তু তা না করে তিনি জামায়াতকে আক্রমণ করছেন।

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ বা ব্যক্তির মন্তব্য জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31