মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে উন্নয়ন মেলা শুরু

আকাশবার্তা ডেস্ক :

‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা- ২০১৭’ শুরু হয়েছে।
রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে সোমবার (৯ জানুয়ারী) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মেলায় জেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোর উন্নয়ন কর্মকান্ড মাল্টি মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে অর্ধশতাধিক স্টল অংশ নেয়।  বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১