সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

১/১১’র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে

আকাশবার্তা ডেস্ক :

আবারও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপিকে ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এখন অনলাইনের সহযোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জিয়া সাইবার ফোর্সের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

রাজধানীর বনানীতে হোটেল লেকশোরে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে। বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক-এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সেই নির্বাচন চায়। কেননা জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব।

বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি নতুন ষড়যন্ত্র মোকাবিলায়ও তাদের এগিয়ে আসার আহ্বন জানান তারেক রহমান।

তিনি বলেন, মতপার্থক্য থাকবে, তবে অনলাইন অ্যাক্টিভিস্টদের যুক্তিতর্ক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তারেক রহমান বলেন, যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পেয়েছে, ততবারই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। নতুন ভোটারদের কাছে যেতে হবে, এগুলো জানাতে হবে। ৩১ দফা সম্পর্কেও জানাতে হবে। রাষ্ট্র মেরামতের পরিকল্পনা আড়াই বছর আগেই বিএনপি দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31