মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী দেখতে চাই : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। নাহলে হাসিনা আবার সুযোগ পাবে, এ সুযোগ দেয়া যাবেনা। যদি সে সুযোগ কেউ দিতে চান তাহলে বাংলাদেশের ভবিষ্যত আবারো অন্ধকারের দিকে যাবে। হুমকির মুখে পড়বে বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে পড়বে।

শনিবার (২৯ মার্চ) দুপরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি। জেলা শহরের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এসময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, গত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। তাদের বিচার পেতে হলে প্রকৃত মামলা তৈরি করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। বাংলাদেশে গত ৬/৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু শত্রুতামূলক আসামিও লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে মামলাগুলো দূর্বল হয়ে যাচ্ছে। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়, এ সুযোগ আপনারা দিবেন না।

এ্যানি আরও বলেন, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিল না। গত ১৫ বছরে অনেকগুলো জুলাই-আগস্ট ছিলো। সর্বশেষ এবারের জুলাই আন্দোলন। তাই আমরা সব এক ও অভিন্ন। এখানে ফাটল ধরানোর সুযোগ কেউ দিবেন না। গত ১৫ বছরে যারা শহীদ, গুম-খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন। দৃষ্টি শক্তি হারিয়েছেন আবার জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। সবাই দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগণের সরকার প্রতিষ্ঠা হবার পর তাদের দায়িত্ব নিবেন তারেক রহমান।

এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১