রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

‘বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের নাগরিক’

আকাশবার্তা ডেস্ক :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা অনুপ্রবেশকারী। বাংলাদেশ সরকার মানবিক কারণে সাময়িকভাবে তাদের আশ্রয় দিয়েছে। আর বাংলাদেশে আসার পর যেসব শিশু ভূমিষ্ট হয়েছে তারা মিয়ানমারের নাগরিক। তাদের মিয়ানমারের নাগরিক হিসেবেই বাংলাদেশ সরকার জন্ম সনদ দিচ্ছে। মা ও শিশু উভয়ই মিয়ানমারের নাগরিক।তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে।’

সোমবার ( ২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কমিশনার ফিলিপ ক্যানডিও মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি চলে যাওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে পরিচয় দেয়া হবে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় বলে দেবে।’ তাহলে তাদের এখনকার পরিচয় কি-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তারা অনুপ্রবেশকারী।’ ইউএনএইচসিআর রোহিঙ্গাদের স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ কাজে সহযোগিতা করতে প্রস্তুত। সে বিষয়টি তারা জানাতে এসেছিল।

তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোহিঙ্গা ক্যাম্পে এখন যেভাবে খাওয়ার ব্যবস্থা করছে আগামীতে তা অব্যাহত থাকবে। উখিয়া ও টেকনাফের যে ২০০০ একর জমিতে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ক্যাম্প গড়ে তোলা হয়েছে সেখানে রাস্তা নির্মাণ করতে ৩৫ কোটি টাকা দেবে ইউএনএইচসিআর। দুই একদিনের মধ্যে তারা টাকা দিয়ে দেবে। আর রাস্তা নির্মাণের কাজে সহযোগিতা করবে সেনাবাহিনী। ‘বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে। এটি বাংলাদেশের জন্য মরার ওপর খাড়ার ঘাঁ।’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্‌ কামাল উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১