শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

স্থানীয় নির্বাচন আগে দিয়ে গ্রহণযোগ্যতা পরীক্ষা করুন : ডা. শফিকুর রহমান

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “নতুন ফ্যাসিবাদের জন্ম না দিয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

শুক্রবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারী সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ডা. শফিক বলেন, “এই কমিশনের কিছু সুপারিশ ইসলামের সাথে সাংঘর্ষিক, যা ঈমান ও কোরআন-সুন্নাহর পরিপন্থী। যারা এই সুপারিশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি নারীর প্রতিনিধিত্ব করেন না।”

তিনি আরও বলেন, “আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাই, দেশে ফিরে এসে যেন এই কমিশনের কার্যক্রম দ্রুত বাতিল করেন। যদি এরকম কোনো কমিশন গঠিত হয়, তবে সেখানে সব শ্রেণি-পেশার, মতাদর্শের এবং ঈমানদার নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করুক। এতে জনগণের উপকার হবে এবং একই সঙ্গে কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুযোগ মিলবে।”

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১