বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে দেশিয় অস্ত্রসস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী অস্ত্রসস্ত্রসহ একজনকে গ্রেপ্তারকে করেছে পুলিশ। এসময় ধৃত আসামি লুৎফুর রহমান হিরনের (২৭) কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশিয় তৈরী সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তরজয়পুর ইউপির কংশনারায়ণপুর গ্রামের মোতারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  গ্রেপ্তারকৃত আসামি হিরন কংশনারায়ণপুর গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত্রিকালীন রণপাহারা কালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোতারহাট এলাকার শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের দোকানের পাশের বাগানে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরী বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ লুৎফুর রহমান হিরনকে আটক করা হয়। এঘটনায় আটক হিরনের সহযোগি আরিয়ান হোসেন সৌরভ (২০), তারেক আজিজ (২৫), সাদ্দাম হোসেন প্রকাশ সুজন (২৮), সাইফুল ইসলাম (২৫) ও মোঃ ফরহাদ হোসেনসহ পালিয়ে যাওয়া অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন- ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। যেই অপরাধ করুক, কাউকে ছাড় দেওয়া হবে না।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১