সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিরল রেকর্ড প্রথম বাংলাদেশি শান্তর, গড়লেন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : 

শেষ কবে একজন বাংলাদেশি ব্যাটার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন? উত্তরটা খোঁজা খুব একটা কঠিন না। ২০২৩ সালেই মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে থেমেছিলেন ১২৪ রানে।

এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। তার কীর্তি ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষেই.২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে ১৭৬ রান করেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে আসে ১০৫ রান।

নাজমুল শান্তর সামনে সুযোগ ছিল অনেক প্রথমের সাক্ষী হওয়ার। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করতে পারতেন। হতে পারতেন প্রথম বাংলাদেশি হিসেবে দুইবার একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটার।

গলের প্রথম টেস্টে সেটা শান্ত করেছেনও। ৫ম দিনে লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয়। তার আগে পর্যন্ত করেছেন ৮৯ রান। লাঞ্চের পর ব্যাট করতে নেমে বাকি ১১ রান নিয়েছেন দেখেশুনেই। ২২ বল খেলেছেন সেঞ্চুরি পূরণ করতে। সবমিলিয়ে টেস্টে এটি তার ৭ম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলকে পেরিয়ে শান্ত এখন বাংলাদেশের হয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

এর আগে বাংলাদেশের হয়ে দুবার দুই ইনিংসেই সেঞ্চুরি দেখা গেলেও শান্তর কীর্তি একেবারেই ভিন্ন। টাইগার অধিনায়ক তার এবারের দুই সেঞ্চুরি পেয়েছেন গলে, অর্থাৎ দেশের বাইরে। এর আগে মুমিনুল হক এবং শান্তর আগের জোড়া সেঞ্চুরি ছিল দেশের মাটিতেই। বাংলাদেশ অধিনায়ক এবারের কীর্তিটা দেশের বাইরে।

শান্তর কীর্তি হয়েছে আরও একটি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি। সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশারের ছিল ২টি করে সেঞ্চুরি।

সবমিলিয়ে টেস্ট ইতিহাসে দুইবার এক টেস্টের দুই সেঞ্চুরি পাওয়া ১৫তম ক্রিকেটার হলেন শান্ত। এদের মধ্যে ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং এবং সুনীল গাভাস্কারই কেবল ৩বার করে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন।

একনজরে শান্তর যত কীর্তি :

  • ১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
  • ১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
  • বাংলাদেশের সাপেক্ষে দেশের বাইরে ১ম এবং সবমিলিয়ে ৩য় বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
  • টেস্টের ১৪৮ বছরে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
  • মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930