সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

আরব আমিরাত জানাল সম্ভাব্য রোজার তারিখ

ধর্ম ডেস্ক : 

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে।

শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।

রমজান হল ইসলামি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়।

ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালনের মাধ্যমে, প্রার্থনা করা, সঠিক চিন্তাভাবনা এবং সম্প্রদায়ের সমাবেশের মাধ্যমে পালিত হয়। পবিত্র রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব অনেক বেশি।

রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম।

এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31