সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি কবির, সম্পাদক সবুজ, সাংগঠনিক কাশেম নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কাশেম নির্বাচিত হন।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. হাফিজুর রহমান এবং প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম. বেল্লাল হোসেন, সহকারী প্রিসাইডিং হিসেবে ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া।

সভাপতি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. হুমায়ুন কবির চেয়ার প্রতিক নিয়ে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সোলাইমান দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ১০১।

সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. মনির হোসেন পেয়েছেন ১২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কাশেম বাস প্রতিক নিয়ে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইমাম হোসেন টিপু ১৪০ ভোট পান।

নির্বাচনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রিটার্নিং কর্মকর্তা এড. মো. হাফিজুর রহমান বলেন, স্বচ্চ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বিগত ৫ আগষ্ট সরকার পতনের পর বিএনপির তৃণমূলের প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত
করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31