সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৭০ বছর পূর্ণ করলেন শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

রোহিঙ্গা সংকটের কারণে এবার দলীয় সভানেত্রীর ৭০তম জন্মবার্ষিকীতে সব আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সেই অর্থ রোহিঙ্গাদের সহায়তায় ব্যয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান এসেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে।

তবে বৃহস্পতিবার শেখ হাসিনার জন্মদিনে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।

গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে দেশের বাইরে থাকছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন কাটাবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী বর্তমানে ভার্জিনিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে আছেন।

জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা করে ২ অক্টোবর দেশে পৌঁছানোর কথা ছিল তার।

এর মধ্যে গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে প্রধানমন্ত্রীর দেশে ফেরা তিনদিন পিছিয়েছে। সফল অস্ত্রোপচার শেষে বিশ্রামে থাকা সরকারপ্রধান আগামী ৫ অক্টোবর দেশে ফিরবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা শেখ হাসিনা ১৯৬৮ সালে বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সজীব ওয়াজেদ জয় ও এক মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে তার নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে দলটি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয় অর্জনের মাধ্যমে ২০০৯ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হয়। ২০১৪ সালের ৫ জানুযারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।

ষাটের দশকে ইডেন কলেজে ছাত্রলীগের কর্মী হিসাবে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শুরু। ১৯৬৬-৬৭ সালে ছাত্রলীগ থেকে ইডেন কলেজের ছাত্রী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মুক্তিযুদ্ধের পুরো সময়ই শেখ হাসিনা মা, বোন শেখ রেহানা ও ছোট ভাই শেখ রাসেলের সঙ্গে ঢাকায় বন্দি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্য সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না। সেসময় তিনি স্বামী এম ওয়াজেদ মিয়ার জার্মানির কর্মসূত্রে বেলজিয়ামে অবস্থান করছিলেন।

এরপর দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি শেখ হাসিনা। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলীয় প্রধান নির্বাচিত করা হয়। ওই বছরের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্য রাজনৈতিক জোট ও দলগুলো ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী তীব্র গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জয়ী হয়। ১৯৯৬ সালে তার নেতৃত্বেই তৎকালীন বিএনপি সরকারের পতন এবং দলীয় প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিজয় অর্জন করে আওয়ামী লীগ।

শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচির মধ্যে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং বাদ জোহর বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল।

আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন কমিটির পক্ষ থেকে সকাল ৯টায় ধানমণ্ডি-৩২ নম্বরে দুঃস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রিক্সা-ভ্যান বিতরণ করা হবে।

সকাল ৭টায় যুবলীগের আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিল এবং সকাল ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা।

জন্মদিন উপলক্ষে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করবে ছাত্রলীগ। সকাল ১১টায় পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।

সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী ওলামা লীগ। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে বিকাল ৪টায় আলোচনা সভা হবে হোটেল পূর্বাণীতে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930