সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দারুণ জয় বাংলাদেশ ‘এ’র সোহানের নেতৃত্বে

স্পোর্টস ডেস্ক : 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চতুর্থ ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলটি স্বাগতিক নর্দার্ন টেরিটরিকে হারিয়েছে ২২ রানে।

মঙ্গলবার ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় নর্দার্ন টেরিটরি।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের শিকারে পরিণত হন জ্যাক ওয়েদারল্যান্ড।

অভিজ্ঞ ব্যাটার ডি’আর্চি শটকেও সুবিধা করতে দেননি রিপন মন্ডল। উইকেটের পেছনে সোহানের ক্যাচে ফেরেন তিনি। এরপর স্যাম এল্ডারকে আউট করে বাংলাদেশ বোলাররা চাপ ধরে রাখেন।

মাত্র ২৪ রানে ৩ উইকেট হারানোর পর কনর কেরল ও জর্ডান সিল্ক দলকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনের ৮২ রানের জুটি কিছুটা আশা জাগালেও সেটি ভাঙার পর আবার ধস নামে নর্দার্ন টেরিটরির ইনিংসে। সিল্ক ৪১ বলে ৪৮ এবং কনর ৩০ বলে ৪৩ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশ ওপেনার নাঈম শেখ ও জিশান আলম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় পঞ্চাশ ছুঁয়ে ফেলে সফরকারীরা। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।

তবে এরপর রানের গতি কিছুটা কমে যায়। তিনে নামা সাইফ হাসান ১০ বলে মাত্র ৩ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ধীরগতিতে ব্যাট করে ৪০ বলে অপরাজিত ৪১ রান করেন। শেষদিকে নুরুল হাসান সোহান (২৩ বলে ৩৫*) ও রাব্বি (১৩ বলে ২২*) দ্রুত রান তুলে দলের সংগ্রহ ১৭২-এ পৌঁছে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31