সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রমজান মাস শুরু হতে ১০০ দিন বাকি

ধর্ম ডেস্ক : 

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। একমাসজুড়ে বাড়তি ইবাদতে মগ্ন হবেন বিশ্বের সব মুসল্লি। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে রমজান শুরু হতে ১০০ দিন বাকি থাকার তথ্য প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে রোজা শুরু হতে পারে।

আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে খালি চোখে এটি দেখা যাবে না। তাই রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

আসন্ন রমজানে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ—সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতে রোজার দৈর্ঘ্য শুরুতে প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষের দিকে সময় বাড়বে এবং ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে সৌদি আরব প্রায়ই তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দেয়।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930