সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভূমিকম্পে কাঁপল সৌদি, ইরাক ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্যপ্রাচ্যের তিন দেশে একই সময়ে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় একটি হালকা ভূমিকম্প রেকর্ড করে দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।

সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মাঝামাঝি অবস্থিত হরাত আল-শাকা আগ্নেয় ভূখণ্ডের প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এই কম্পনের উৎস। এলাকায় আগ্নেয়গিরির প্রকৃতি থাকায় ভূমিকম্পের ঘটনাটি বিশেষ নজর কাড়লেও, এখন পর্যন্ত কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

সৌদি আরবের পাশাপাশি একই সময় ইরাক ও ইরানেও শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। সেখানে অনুভূত কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। দুই দেশের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোও কম্পনটি নিশ্চিত করেছে।

তবে তিন দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেই প্রাথমিকভাবে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930