সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্রের কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে একটি দল সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ মোল্লা বাড়ির মসজিদের পশ্চিম পাশে ‘নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই ওয়ার্কশপের ভাড়াটিয়া মালিক নুর উদ্দিন প্রকাশ জিকুর লেদ মেশিনঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে নুর উদ্দিন পালিয়ে যান বলে জানিয়েছে ডিবি পুলিশ। নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল।

সোমবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত নুর উদ্দিনকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে। ডিবি পুলিশ আরও জানায়, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কীভাবে পরিচালিত হতো, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930