বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চন্দ্রগঞ্জ ফেন্ডস্ হসপিটালের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও পরিকল্পিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় মূল ঘটনা আড়াল করে এলাকার জনগণ ও প্রশাসনকে বিভ্রান্ত সৃষ্টি করার প্রতিবাদ জানানো হয়। শনিবার দুপুরে জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও ফ্রেন্ডস্ হসপিটালের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

চেয়ারম্যানের অভিযোগ, ২০১৫ সালে মিথ্যা প্রলোভন ও অধিক মুনাফার লোভ দেখিয়ে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফ্রেন্ডস্ হসপিটাল স্থাপনের নামে তিনিসহ গ্রামের প্রায় ২০/২৫ জন নিরীহ সহজ সরল মানুষের কাছ থেকে ৬০ লাখ টাকার বিনিয়োগ আদায় করেন রফিকুল ইসলাম। তিনি আরো জানান, হাসপাতাল পরিচালনায় তিনি আবুল কাশেম চৌধুরীকে হাসপাতালের চেয়ারম্যান এবং সাংবাদিক রফিকুল ইসলাম নিজে এমডি পদ ভাগিয়ে নেন। এরপর রফিকুল ইসলাম নিজের একক কর্তৃত্ব ও মনগড়াভাবে হাসপাতালের কার্যক্রম চালাতেন।

হাসপাতালের বিনিয়োগকারী ও পরিচালক নুরুল আমিন এবং সালাহ্ উদ্দিন সবুজ বলেন, কমদামের জিনিস অতিরিক্ত ক্রয়মূল্য দেখিয়ে রফিকুল ইসলাম মোটা অংকের টাকা আত্মসাৎ, ভাগিনা ডা. ফেরদৌস ও ভাগনি ডা. নার্গিসসহ নিকটাত্মীয় ডাক্তার কর্মচারীদের নামে-বেনামে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা উপায়ে হাসপাতালকে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করেন রফিক। তারা দাবি করেন, প্রায় দেড় বছরের মাথায় বিনিয়োগকারীদের অধিকাংশ টাকা সুকৌশলে হাতিয়ে নিয়ে রফিকুল ইসলাম দায়িত্ব থেকে সট্কে পড়েন। এতে বিনিয়োগকারীরা একদিকে সর্বশান্ত হয়ে পড়েন এবং ক্ষুব্ধ হয়ে এমডির দায়িত্বে থাকা রফিকুল ইসলামের কাছে তাদের বিনিয়োগের টাকা ফেরৎ দাবি করেন।

এনিয়ে কয়েকদফা অভ্যন্তরীণ সভায় বিনিয়োগের টাকা ফেরতের আশ্বাস দিলেও গত প্রায় বছরখানেক যাবত রফিক তাদের সঙ্গে ধরা দেয়নি। এতে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চেয়ারম্যানের বাড়ি সামনে রফিকুল ইসলামকে পেয়ে তাদের টাকা দাবি করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় তাদের নিভৃত করার চেষ্টা করেন বলে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন। অথচ মূল ঘটনাকে আড়াল করে বিভিন্ন গণমাধ্যমে তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ এবং অপপ্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের বিনিয়োগকারী নুরুল আমিন, সালাহ্ উদ্দিন সবুজ, ইঞ্জিনিয়ার আমিরুল রসুল, ব্যবসায়ী রফিক, জুয়েল, সোনালী ব্রিকসের মালিক সামছুল আলম, আশরাফ, ফেরদৌসী, কিবরিয়া এবং ইউনিয়ন পরিষদের মেম্বার হুমায়ুন কবির স্বপন, আবুল হোসেন সরকার, সিরাজুল ইসলাম রতন, কফিল উদ্দিন, ফখরুল ইসলাম তপন, আনোয়ার হোসেন পরানসহ বিভিন্ন টেলিভিশন, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১