সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে অস্ত্র মামলার প্রধান আসামি রাঙামাটিতে গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর ডিবি পুলিশের একটি বিশেষ দল রাঙামাটির চন্দ্রঘোনা থানার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলার প্রধান আসামি মো. নুর উদ্দিন জিকুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন, ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ মোল্লা বাড়ির সামনে নুর উদ্দিন জিকুর

মালিকানাধীন নূহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এসময় একটি দেশীয় তৈরী বন্দুকসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে ডিবি। ওয়ার্কশপটিতে অবৈধ অস্ত্র তৈরির কারখানা হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে।

এছাড়া গত ৭ ডিসেম্বর সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের একটি কবরস্থানের ঝোপে তল্লাশি চালিয়ে নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি ৫টি দেশীয় একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ তালিকাভুক্ত করে থানায় আনা হয়।

ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র তৈরির নেটওয়ার্ক এবং সহযোগীদের শনাক্ত করা হবে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930