সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি-খায়েরসহ ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াত-এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তা জানাতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।

এদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি তা দাখিল করেননি। এ আসনে মাহফুজের ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মামুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী এআর হাফিজউল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও খেলাফত মজলিসের আব্দুল মতিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930