সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বহু শ্রম ঘাম ত্যাগের মধ্য দিয়ে পথ পাড়ি দেওয়া নূর হোসেন হারুন রাজনীতির মাঠে অদম্য সাহস নিয়ে এগিয়ে চলেছেন। দলের দুর্দিনে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন অকাতরে। দায়িত্ব পালন করেছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের পদেও। আন্দোলন সংগ্রামে কখনো পিচ পা হননি হারুন।
এবার প্রার্থী হয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি পদে।

সূত্রে জানা গেছে, বহুল প্রত্যাশিত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নিজের রাজনৈতিক পথচলা ও ত্যাগের কথা তুলে ধরে নূর হোসেন হারুন বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সময় আইন-শৃঙ্খলা বাহিনী আমাকে ধরে নিয়ে আমার পায়ের ওপর গাড়ি চাপা দিয়ে পঙ্গু করার চেষ্টা করেছিল। মহান আল্লাহর কৃপায় বেঁচে আছি। এখনো সেই দিনের ভয়াবহ স্মৃতি মনে পড়লে শিউরে উঠে।’

জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে বিশ্বাসী নূর হোসেন হারুন যুবদলকে একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে সাজাতে চান। তিনি বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী জননেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির হাত ধরে এগিয়ে যেতে চাই।

আগামীকালকের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সম্মেলনের মাধ্যমে দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

আলোচিত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31