রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রামগতিতে মেঘনায় মাছ ধরার অপরাধে ৯ জেলের কারাদন্ড

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৯ জেলের প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী এই কারাদন্ডের রায় প্রদান করেন।

এরআগে রাত ১২টা থেকে সকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য দপ্তর ও পুলিশ মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে অভিযানকালে গজারিয়া এলাকা থেকে ৯ জেলেকে আটক করেন এবং ১ হাজার মিটার জাল, ১টি নৌকা ও ২০ কেজি মা’ ইলিশ মাছ জব্দ করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চরআলগী এলাকার মো. দুলাল উদ্দিন, মো. ইব্রাহিম উদ্দিন, মো. এরশাদ, আবদুল মোতালেব, মো. হেলাল, মো. রায়হান উদ্দিন এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মো. সিরাজ উদ্দিন, নুরআলম ও মো. হানিফ।
জব্দকৃত মা’ ইলিশগুলো স্থানীয় এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের প্রদক্ষেপ বাস্তবায়ন করতে এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী বলেন, অভিযান চলাকালে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে আটক ৯ জেলেদের প্রত্যেককে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২ দিন ইলিশের অভয়াশ্রম এলাকায় সকল প্রকাশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। এ সময় ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ করে মৎস্য বিভাগ ।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১