চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি আনন্দ মিছিল বের হয়৷ মিছিলটি ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ এর আগে গত ২৮ অক্টোবর চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদল কর্তৃক
৩৩ সদস্য বিশিষ্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়৷
অনুমোদিত কমিটিতে রাকিবুল ইসলাম হৃদয়কে আহ্বায়ক ও মো. হাসিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফয়সাল আহমেদ সজীবকে সদস্য সচিব করা হয়েছে।
অনুমোদনপত্রে আগামী তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- ইকবাল হোসেন রাকিব, সাইফুল ইসলাম ফরহাদ, মো. কিরন, মো. রাসেল (রুমন), ফয়েজ আল হাসান, ছলিম উদ্দিন, মো. খালেক, মোবারক হোসেন, মেহেদি হাসান, মো. আল আমিন, মো. রাসেল, ইউছুফ হোসেন সিহাব, মারুফ হোসেন অমি, রায়হান চৌধুরী ও আহসান হাবিব।
কমিটির সদস্যরা হলেন-হৃদয় ইভান, মাহিনুর রহমান, রফিকুল ইসলাম রুপম, সাবের হোসেন নাহিদ, ফাহাদ হোসেন, মিলন মির্জা, মো. রিসাদ, নাইমুল ইসলাম, জিহান হোসেন অপু, সাইফুল ইসলাম রিসাদ, সাকিবুল ইসলাম সিয়াম, ওসমান গণি, মো. রাতুল, মো. হাসান ও মো. শিফাত।