বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে ১১টি স্কুল কাম-সাইক্লোন শেল্টার হস্তান্তর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পরিষদের হলরুমে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত রায়পুরে ৮টি ও সদরে ৩টিসহ মোট ১১টি স্কুল কাম-সাইক্লোন শেল্টার স্কুল পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার।

এ সময় অনুষ্ঠানে ফায়েল খায়ের প্রোগ্রামের পরিচালক (আইডিবি) সুফী মোস্তাক আহমেদ, প্রকল্প পরিচালক রিচার্ড ল্যাংফোর্ড-জনসন, নতুন প্রকল্প পরিচালক রিচার্ড ডে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৌদি বাদশাহ আবদুল্যাহ’র প্রতিষ্ঠান ফায়েল খায়ের কোম্পানি ইসলামী উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে উপকূলীয় এলাকায় শিক্ষার্থীদের পড়ালেখা ও মানুষকে প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য এই স্কুল কাম-সাইক্লোন শেল্টার তৈরীতে অর্থায়ন করেন।

প্রতিটি ভবনে দূর্যোগের সময় দুই হাজার মানুষ ও পাঁচশত গবাদি পশু আশ্রয় নিতে পারবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ১৩০ মিলিয়ন মার্কিন ডলার দান করার সময় বাদশাহ আব্দুল্যাহ রাহিমাহু অনুরোধ করেছিলেন, যেন তাঁর নাম প্রকাশ করা না হয়। এই অনুদানের মধ্যে রয়েছে ১১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে বাংলাদেশে উপকূলীয় এলাকায় স্কুল-কাম-সাইক্লোন শেল্টার নির্মাণ এবং ২০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমাণের প্রকল্পে বিনিয়োগের অর্থদ্বারা ক্ষতিগ্রস্তদের কৃষিসহ অন্যান্য উদ্যোগে সহায়তা প্রদান করা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১