রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বেগমগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বতঃস্ফূর্ত মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিন আমার সংবাদ পত্রিকার প্রকাশক, সম্পাদক আশ্রাফ ছিদ্দিকী বাবুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চৌমুহনী পাবলিক হলের সামনে মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মল্লিকা খেলাঘর সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশ্রাফ ছিদ্দিকী বাবু, সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল করিম মানিক, ইত্তেফাকের বেগমগঞ্জ প্রতিনিধি হরলাল ভৌমিক প্রমুখ।

বক্তাগণ বলেন, বেগমগঞ্জে গত একবছর ধরে একটি ভূঁইফোঁড় সাংবাদিক সংগঠন নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে চাঁদাবাজি, প্রতারণা, তদবিরবাজি, নারী নির্যাতনের ঘটনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে কথিত সাংবাদিক নামধারী গিয়াস উদ্দিন মিটুসহ সংঘবদ্ধ একটি চক্র।

এই চক্রটি বিভিন্ন এলাকায় গিয়ে নীরিহ মানুষকে আটকে কলাকৈশলের মাধ্যমে জিম্মী করে মোটা অংকের চাঁদা দাবি করেন। এতে সমাজের সাধারণ মানুষ চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ রয়েছে। যার কারণে সাংবাদিকতা পেশা কলঙ্কিত হয়ে আসছে।

উল্লেখ্য, উদ্ধুত বিষয়ে চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশ্রাফ ছিদ্দিকী বাবু তার সম্পাদিত পত্রিকা প্রতিদিন আমার সংবাদ পত্রিকায় প্রকাশ করলে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১