শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নিজস্ব প্রতিবেদক :

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলার চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, বিকেলে কাবাডি প্রতিযোগিতা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনসহ দিনব্যাপি নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এএসপি (সদর সার্কেল) আনোয়ার হোসেন।

চন্দ্রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন।

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাষ্টার কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম প্রমুখ। এ সময় থানা এলাকার ৯টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০