আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ৩৮টি কেন্দ্রে ৩২ হাজার ১’শ ৬ শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষায় অংশ নিয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এবার মোট ৩২ হাজার ১’শ ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জেএসসিতে ২৩ হাজার ৬’শ এবং জেডিসিতে ৮ হাজার ৫’শ ৬ জন। জেলার বিভিন্ন স্কুলের ২৩টি কেন্দ্রে ও মাদরাসার ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেএসসিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১১ কেন্দ্রে ৯ হাজার ৭’শ ২০, রামগঞ্জে ৫ কেন্দ্র ৪ হাজার ৫’শ ৮, রায়পুরে ৩ কেন্দ্র ৩ হাজার ৮’শ ২২, রামগতিতে ২ কেন্দ্র ৩ হাজার ৪’শ ৮৭ এবং কমলনগরে ২ কেন্দ্র ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না এবং কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট প্রশাসন।