শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী লাদেন মাছুম নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী হত্যা ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামি মাছুম বিল্লাহ ওরপে লাদেন মাছুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের বটের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ বলছে, রাত ৩টার দিকে স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাছুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী লাদেন মাছুম নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দো-নালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করে পুলিশ। নিহত লাদেন মাছুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লার ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটি শীর্স সন্ত্রাসী লাদেন মাছুমের বলে সনাক্ত করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয় বলে জানান ওসি। স্থানীয় কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাছুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান এ কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০