শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বারাক ওবামার জন্য চাকরির বিজ্ঞাপন!

আকাশবার্তা আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আট বছর ধরে হোয়াইট হাউসে থাকার সময় প্রায় শেষ হয়ে এল। আর মাত্র কয়েক দিন পরই (২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন) তিনি মেয়াদ শেষে যাবেন অবসরে। অবসরে যাওয়ার আগেই তিনি একটি চাকরির অফার পেয়েছেন। তবে ওবামা আগেই বলেছেন, তিনি শিক্ষকতায় ফিরে যাবেন।

বারাক ওবামা সম্প্রতি রসিকতা করে বলেছিলেন, অবসরে যাওয়ার পর অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘স্পটিফাই’তে একটি কাজ পাবেন বলে আশা করছেন তিনি।

বিবিসি ও আইএএনএস-এর খবরে বলা হয়েছে, স্পটিফাই তাদের ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছে। সেটি পাওয়ার যোগ্যতা হিসেবে যেসব কথা বলা হয়েছে, তাতে যে কারও মনে হবে যে একমাত্র বারাক ওবামারই সেই যোগ্যতা আছে। বিজ্ঞাপনের কোথাও অবশ্য বারাক ওবামার কথা উল্লেখ না থাকলেও এতে প্রেসিডেন্ট ওবামার ব্যবহৃত বিভিন্ন স্লোগানের শব্দগুলো ব্যবহার করা হয়েছে।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘যোগ্যতাসম্পন্ন প্রার্থীর কমপক্ষে আট বছর কোনো মর্যাদাশীল দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্য প্রার্থীকে অবশ্যই বন্ধুভাবাপন্ন ও উষ্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী এবং নোবেল পুরস্কার বিজয়ী হতে হবে।’

‘স্পটিফাই’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল এক ওই বিজ্ঞাপনের কথা গতকাল সোমবার টুইটারে জানান। টুইটে বারাক ওবামার দৃষ্টি আকর্ষণ করে ড্যানিয়েল বলেন, ‘আপনি কি এই বিজ্ঞাপনটি দেখেছেন?’ টুইটারে এই বার্তার নিচে তিনি বিজ্ঞাপনটির লিংকও দিয়েছেন।

প্রেসিডেন্ট ওবামার ৫৫তম জন্মদিনের পার্টিতে র‍্যাপ শিল্পী কেনড্রিক লামারকে আমন্ত্রণ জানানো হয়েছিল গান গাওয়ার জন্য। তিনি ওবামার অন্যতম প্রিয় র‍্যাপ শিল্পী। ওবামা ২০১৫ সাল থেকে নিয়মিত স্পটিফাইতে তাঁর প্রিয় গানের প্লে লিস্ট শেয়ার করছেন। তাঁর প্রিয় শিল্পীদের তালিকায় আছেন নিনা সিমোন থেকে শুরু করে বব মার্লি।

স্পটিফাই একটি সুইডিশ কোম্পানি। সুইডেনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী নাটালিয়া ব্রেজিনস্কিকেই নাকি প্রেসিডেন্ট ওবামা গত সপ্তাহে মজা করে বলেছিলেন, তিনি স্পটিফাইতে একটি চাকরির জন্য অপেক্ষা করছেন! নাটালিয়া ব্রেজিনস্কি এটি আবার টুইটারে পোস্ট করেন। সেখানে তিনি জানান, সুইডেন প্রেসিডেন্ট ওবামার খুব পছন্দের দেশ। শিগগিরই তিনি সুইডেন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০