শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জেলাপরিষদ চেয়ারম্যানদের শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের লক্ষ্য হবে মানুষের সেবা করা।’
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নিজে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ও শপথ যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে। এদেশের মানুষ দীর্ঘদিন শোষিত ও বঞ্চিত ছিল। ক্ষমতার ধারাবাহিকতা ছিল বলে গত আট বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করতে আরও উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনাদের অনেক কাজ। অনেক বাধা চড়াই উৎরাই পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রেখেছে বাংলাদেশ। এটা যেন আর পেছনের দিকে না যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে ক্ষমতা চেয়েছিলেন মানুষের সেবার জন্য। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন এবার প্রথম হলো ইলেকটোরাল ভোটের মাধ্যমে। আগে সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যানদের বসানো হতো। আমাদের লক্ষ্য দেশের মানুষের সেবা দেওয়া। স্বাধীনতার পর দেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি কিন্তু এখন সেটা বেড়ে ১৬ কোটি হয়েছে। ক্ষমতা যতো বিকেন্দ্রীকরণ করতে পারবো জনসেবা তত সহজ হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১