বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভৈরবে জমকালো আয়োজনে প্রথম আলো’র  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আকাশবার্তা ডেস্ক :
ভৈরবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক প্রথম আলো’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। গত ৬ নভেম্বর ভৈরব উপজেলা মিলনায়তনে ভৈরব প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় জমকালো অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন, ভৈরব প্রথম আলো বন্ধুসভার প্রধান এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
ভৈরব প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক অর্পণ আহমেদ এবং তার সহকর্মী রিদম ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় ৬ নভেম্বর সন্ধ্যায়। মন মাতানো নাচ, গান, আবৃতির ফাঁকেফাঁকে বন্ধুসভার বন্ধুদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন, উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ, সংগঠক জসিম উদ্দিন রবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মডেল অভিনেতা সাইদুর রহমান বাবলু, বাংলাদেশের এ প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির, ভৈরব বন্ধুসভার সাবেক উপদেষ্টা সাংবাদিক আলাল উদ্দিন, ভৈরব উপজেলার উপ-সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ওয়াহিদা আমিন পলি, ভৈরব বন্ধুসভার উপদেষ্টা লুবনা রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মারুকী শাহিন, ভৈরব চেম্বার অব কমার্স এর পরিচালক জাহিদুল হক জাবেদ প্রমূখ।
আমন্ত্রিত অতিথিদের সকলেই তাদের বক্তব্যে ভৈরব প্রথম আলো বন্ধুসভাকে এবং দৈনিক প্রথম আলো’কে শুভেচ্ছা জানিয়ে নতুন দিনের পথচলায় শুভ কামনা ব্যক্ত করেন।
সর্বশেষে ভৈরবের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র সুমন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির আয়োজন সমাপ্তি হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১