শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গাছে বেঁধে শিশু নির্যাতনের অভিযোগে দুইজন গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের পশ্চিম মান্দারীতে শিশু শ্রমিক সোহেলকে (৯) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে কালু মিয়া ও জবিউল্ল্যা পাটোয়ারী নামের দুইজনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজনেই পশ্চিম মান্দারী গ্রামের আমির উদ্দিন পাটোয়ারী বাড়ির সানু পাটোয়ারীর ছেলে বলে জানা গেছে। নির্যাতনের শিকার শিশু সোহেল কুশাখালির শান্তিরহাট এলাকার শহিদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার মান্দারী বাজারের বাবুল ভ্যারাইটিজ ষ্টোরের কর্মচারী শিশুশ্রমিক সোহেল উদ্দিন পশ্চিম মান্দারী গ্রামের দোকানের মালিকের বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে দোকানে ফেরার পথে গরুকে নির্যাতনের ভুয়া অভিযোগ তুলে তাকে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের তোড়ে অভিযুক্তদের পায়ে পড়েও রেহায় পাইনি ওই শিশুটি। এছাড়া সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুটিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় অমানবিক নির্যাতন চালায় গ্রেফতারকৃতরা।

পরে খবর পেয়ে স্থানীয় মান্দারী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহিম ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে শিশুটিকে বাঁধা অবস্থা থেকে উদ্ধার করে। রাতে এ বিষয়ে দোকানের মালিক বাবুল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ সকালে ওই দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নির্যাতনের সাথে জড়িত দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮