সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিস্ময় বালক সামির

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের করাচির বাসিন্দা ১৪ বছরের মোহাম্মদ সামির। ‘হিউম্যান আউল’ নামে পরিচিত সে। এ নামকরণের পিছনে কারণ-সামির তার মাথা পুরো ১৮০ ডিগ্রি অবধি ঘুরাতে পারে। তার এই অদ্ভুত প্রতিভার জন্য স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় সামির। তার এ মাথা ঘুরানোর কসরত দেখলে আপনার মাথা ঘুরাবে। দুই হাত ব্যবহার সে তার মাথা ঘুরিয়ে পেছনে নিয়ে যেতে পারে। বন্ধু-বান্ধবদের মধ্যে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই নিজের এই প্রতিভা নিয়ে হাজির হয় সামির। ইন্টারনেট দুনিয়াতেও সে যথেষ্ট জনপ্রিয়।

সামির বলে, ‘আমার যখন পাঁচ-ছয় বছর বয়স, তখন হলিউডের একটি ভৌতিক চলচ্চিত্র দেখি। সেই সিনেমার একজন অভিনেতা তার মাথা পুরোপুরি পেছনের দিকে ঘুরিয়ে দেয়। দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছিল। তারপর থেকেই আমি এটি অনুশীলন করতে থাকি। কয়েক মাসের মধ্যে এই কায়দা রপ্ত করে ফেলি। এ অনুশীলন দেখে আমার মা থাপ্পড় দিয়ে বলেছিল, এই কাজটি যেন আমি আর না করি। পরে মা বুঝতে পারেন এটি আল্লাহ প্রদত্ত একটি গুণ।’ সামিরের ইচ্ছা বড় হয়ে সে হলিউড অভিনেতা হবে। হৃদপিন্ডের অসুখে বাবা অসুস্থ হওয়ায় মাঝ-পথেই পড়াশোনা ছেড়ে রোজগারের পথে নামতে হয়েছে সামিরকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০