সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্ত্রীর মৃতদেহ দেখার আগেই লাশ হয়ে ফিরলেন স্বামী

আকাশবার্তা ডেস্ক :

স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার জন্য রওয়ানা দেন স্বামী। স্ত্রীর লাশ দেখার আগেই বাড়ির পাশে এসেই স্বামী জ্ঞান হারানোর পর মারা যান।মঙ্গলবার ভোরে বামনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনিশাইর গ্রামের সাবেক এমএনএ আবদুল আজিজ খানের বাড়ির মোখলেছুর রহমানের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও তাঁর স্ত্রী একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মোসা. রিফা আক্তার (২৪)। এক বছর আগে বিয়ে হওয়া তাদের সংসারে কোন সন্তান সন্তুতি আসেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় রিফা আক্তার নিজ বাড়ির পুকুরের পাড়ের ঘাটলায় বসে মোবাইল ফোনে ঢাকায় চাকুরীরত স্বামী আনোয়ারের সঙ্গে কথা বলা অবস্থায় জটিল মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা যান। বাড়ির লোকজন দেখে পুকুর হতে তার নিথর মরদেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

স্ত্রীর এ মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে স্বামী মো. আনোয়ার হোসেন রাতেই ঢাকার রামপুরা থেকে নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বারের বামনিশাইর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত তিনটায় তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। এ সময় তিনি জোরে (রিফা) স্ত্রীর নাম ধরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা তার লাশ দেখে বাড়িতে খবর দেন। স্ত্রী ও স্বামীর এ মৃত্যুর সংবাদ শুনে সকালে হাজার হাজার মানুষ বামনিশাইর গ্রামের আজিজ খানের বাড়িতে ভিড় জমায়।

এ ঘটনা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে কানাঘুষা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়ায় মঙ্গলবার সকালে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আনোয়ারের বড় বোন শিউলী বেগম জানান, তাঁর ভাই ঢাকার রামপুরার একটি পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে তাঁর ভাই বাড়িতে আসার পথে বাড়ির পাশের সড়কেই লোকজনের শোর চিৎকার শুনে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তেই স্বামী-স্ত্রীর লাশ ময়নাতদন্ত করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০