শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষ্যে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পঅর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পাপর্নের মধ্যে দিয়ে শুরু হয়।

পরে শহরের উত্তর তেমুহনী এলাকায় থেকে জেলা প্রশাসক হোমায়ারা বেগম ও পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।

আনন্দ শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিশু কিশোর, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০