সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বটবৃক্ষ দলকে ধাক্কা দিয়ে ফেলানো যাবে না : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের মতো বটবৃক্ষ দলকে ধাক্কা দিয়ে ফেলানো যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে গণঅভ্যুত্থান এখন জাদুঘরে।শব্দটি এখন নামান্তর মাত্র। গণঅভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কোনো বিতর্কিত ব্যক্তিকে দলের সদস্য করবেন না। নিজেদের মধ্যকার দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিজেরা মেটাতে না পারলে আমাদের ডাকুন আমরা সুরাহা করে দেব।

গণ-অভ্যুত্থান শব্দটি এখন জাদুঘরে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা (বিএনপি) রঙিন স্বপ্ন দেখছেন, দেখতে থাকেন। শেখ হাসিনা উন্নয়ন-অর্জন দিয়ে গণ-অভ্যুত্থান শব্দটিকে জাদুঘরে দিয়ে দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থান এখন জাদুঘরে, গণ-অভ্যুত্থাননের স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। দেশের জনগন শেখ হাসিনার সরকারের উন্নয়নে এত খুশি যে আপনারা সাড়ে আট বছর বারবার আন্দোলনের ডাক দিয়েও জনগণের সাড়া পাননি।’

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ তো জিতেই গেছে—এমন মানসিকতা ছিল। তখন নানা ষড়যন্ত্র ছিল। তবে জেতার আগেই জিতে গেছি, এই মানসিকতার পুনরাবৃত্তি যেন আগামী নির্বাচনে না হয়।’

নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারী ও তরুণ ভোটারদের ফোকাস পয়েন্ট করে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে জনসংযোগ গড়ে তোলারও আহ্বান জানান সেতুমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ হানিফের ছেলে মেয়র সাঈদ খোকন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০