শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জ পৌরসভায় উন্নীত করার গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জকে পৌরসভায় উন্নীত করার গেজেট প্রকাশ করা হয়েছে। ফলে এটি হতে যাচ্ছে লক্ষ্মীপুরের ৫ম পৌরসভা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২২ নভেম্বর এ গেজেট প্রকাশ করে। এরআগে ১৬ নভেম্বর এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সংশ্লিষ্ট বিভাগ।

চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানীলক্ষ্মীপুর, ভৈরবনগর, পাঁচপাড়া, দেওপাড়া, পশ্চিম লতিফপুর, রামকৃষ্ণপুর, শেখপুর, ছোট রশিদপুর, গণিপুর, রাজাপুর, রামচন্দ্রপুর, বসুদুহিতা এবং দক্ষিণ ধন্যপুরসহ মোট ১৩ গ্রামের পুরো ও আংশিক অংশ নিয়ে গঠিত হচ্ছে এ পৌরসভা।

এরআগে ২০০০ সালে রামগতি পৌরসভা, ১৯৯৪ সালের ২০ জানুয়ারী রায়পুর পৌরসভা, ১৯৯১ সালের ৩০ নভেম্বর রামগঞ্জ পৌরসভা, ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হয়।

চন্দ্রগঞ্জ : লক্ষ্মীপুর সদর উপজেলার সবচেয়ে বড় বাজারের নাম চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ বাজারের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়। ২০১৪ সালের সালের ২ জুন তারিখে চন্দ্রগঞ্জকে পুর্ণাঙ্গ থানায় রূপান্তর করা হয়। চন্দ্রগঞ্জ বাজারটি পূর্ব ও পশ্চিম বাজার নামে দুই ভাগে বিভক্ত। ১৯৬২ইং সনে দত্তপাড়া ইউনিয়ন ভেঙ্গে হাজিরপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন করা হয়।

এদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার গেজেট প্রকাশ হওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নিকার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই এলাকার বাসিন্ধারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০