বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ধর্মীয় সম্প্রীতির সবথেকে ভালো উদাহরণ বাংলাদেশ : পোপ

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির সবচেয়ে ভালো উদাহরণ বলে মন্তব্য করেছেন ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

সকাল দশটার দিকে তেজগাঁও চার্চে পৌঁছান পোপ ফ্রান্সিস। পরে তিনি মিশনারি অব সিস্টার চ্যারিটি আশ্রম পরিদর্শন করেন। এছাড়া তেজগাঁও কবরস্থান ও পুরাতন গির্জা পরিদর্শন করেন পোপ। এর আগে গির্জার আর্চ বিশপ, ফাদার, মাদার, সিস্টার ও ব্রাদার্সদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। প্রার্থনা অনুষ্ঠানের বক্তব্যে পোপ যিশুর আদর্শ অনুযায়ী জীবন গড়তে ও যিশুর শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে ক্যাথলিক অনুসারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির সবচেয়ে ভালো উদাহরণ যা অন্য দেশের জন্য অনুকরণীয় হতে পারে। তোমরা যারা আজ থেকে যিশুর দেখানো পথে জীবন ধারণের সিদ্ধান্ত নিয়েছ তারা নিউ টেস্টামেন্টেরই অনুসারী। ত্যাগের যে মহিমায় তোমরা শান্তি পেয়েছে তাদের দায়িত্ব হলো সেই বার্তা অন্যদের পৌঁছে দেয়া।

দুপুরে রাজধানীর নটরডেম কলেজের একটি অনুষ্ঠানে অংশ শেষে বিকেলে ঢাকা ছাড়বেন পোপ ফ্রান্সিস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১