সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

তুরস্কের প্রধানমন্ত্রী আসছেন ১৯ ডিসেম্বর

আকাশবার্তা ডেস্ক :

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিম দুইদিনের সফরে আগামী ১৯ ডিসেম্বর ঢাকা আসছেন। সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু বাংলাদেশ সফর করেছেন। সেসময়ে তারা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।এসময় রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন। সেসময় রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তারা।

এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিমের রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31