সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কমেছে সোনার দাম

অর্থ বাণিজ্য ডেস্ক : 

কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দর ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সোনার নতুন দর মঙ্গলবার থেকে কার্যকর হবে।

সোমবার ( ১১ ডিসেম্বর ) বাজুস’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা।

বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হচ্ছে।

সোনার দর পুনর্নির্ধারণ করায় ২২ ও ২১ ক্যারেটে ভরিতে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমবে।তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে সোনার দাম কমানো হয়েছিলো চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930