সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশন নির্বাচনে অংশ নিবে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।নির্বাচনে অংশ নেয়ার প্রক্রিয়া চল‌ছে। সরকার এখন বেশ‌ কিছু নিয়ম ক‌রে‌ছে আমরা সেটা জা‌নি‌য়ে‌ছি। বিএন‌পি এই নির্বাচ‌নে অংশ নেবে।

সোমবার (১১ ডিসেম্বর) সকা‌লে হাই‌কোর্ট মাজার প্রাঙ্গ‌ণে দারিদ্র্যের মা‌ঝে কম্বল বিতরণ শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

‌মির্জা ফখরুল ব‌লেন, ‘আশা কর‌ছি নির্বাচন ক‌মিশন সেখা‌নে এক‌টি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কর‌বে। না হ‌লে এর সব দায়ভার নির্বাচন ক‌মিশন‌কে বহন কর‌তে হ‌বে।’

আওয়ামী লীগ সরকার জনগণ‌কে বিভ্রান্ত কর‌তে খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে দুর্নী‌তির না‌মে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে সৌদিতে খালেদা জিয়ার সম্পদ রয়েছে বলে যে অভিযোগ তুলেছেন, আমরা সারা পৃ‌থিবী‌তে খোঁজ নি‌য়ে‌ছি কোথায় এ ধর‌নের তথ্য নেই। প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়া সম্পর্কে অপপ্রচার ও মিথ্যা তথ্য দি‌য়ে‌ছেন। এ ধর‌নের সংবাদ ও ত‌থ্যের কোনও ভি‌ত্তি নেই।’

তিনি বলেন, ‘মোটকথা জনগণ‌কে বিভ্রান্ত কর‌তে তারা মিথ্যা সংবাদ প্রচার কর‌ছে। আর এটা শুধু আমা‌দের নয়, সবার কথা।’
সৌদিতে জিয়া পরিবারের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী অন্ধকা‌রে ঢিল মা‌রেন‌নি- আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা স্পষ্ট ক‌রে ব‌লে‌ছি, আপনারা প্রমাণ করুন। অন্যথায় পদত্যাগ কর‌তে হ‌বে, আমরা আই‌নি ব্যবস্থা নে‌বো।’

তিনি ব‌লেন, ‘গতকাল (রোববার) আমরা দ‌লের স্থায়ী ক‌মি‌টির বৈঠ‌কে বেশ‌কিছু বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ছি। এ বিষয়ে পরে আপনাদের জানা‌নো হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০