সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

তিনদিনের সফর শেষে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রায় তিনঘণ্টা যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

এর আগে বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশের সময় ২টা ৩৫) প্রধানমন্ত্রী চালর্স দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হন। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী গত সোমবার সকালে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটের সহ-আয়োজক ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘের মহাসচিব এন্টনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এ সামিটে যোগদান করেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্যারিসের শহরতলী ইল সেঁগুই দ্বীপের সংগীত ও পারফর্মিং আর্ট সেন্টার লা সেইন মিউজিকালে ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে ১০০টি দেশের নেতৃবৃন্দ বেসরকারি সংস্থা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরপর সম্মেলন থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে এলিসি প্যালেসে ফরাসি প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি শীর্ষ সম্মেলন উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ডে ফ্রান্সের শীর্ষ ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাতরাশকালীন সভায়ও অংশ নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930